
ঢাকা | ৬ মার্চ ২০২৬, শুক্রবার:
ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদ জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রের এক সাবেক মেরিন সার্জেন্ট আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবাদ চলাকালে ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে।
সাবেক এই মার্কিন মেরিন সার্জেন্ট ম্যাগগেনিস বলেন, তিনি এবং তার মতো অনেক মার্কিন নাগরিক ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চান না। তার দাবি, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কিংবা সেনা সদস্যদের কেউই নিজেদের সন্তানদের ইরানের মাটিতে যুদ্ধ করতে পাঠাতে আগ্রহী নন।
তিনি আরও বলেন, “মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। পৃথিবীর মানুষ একটি শান্তিপূর্ণ বিশ্ব দেখতে চায়, অশান্তি নয়।”
প্রতিবাদের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটলে সার্জেন্ট ম্যাগগেনিস আহত হন বলে জানা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি আইনি অভিযোগও আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নানা মতামত ও প্রতিবাদ দেখা যাচ্ছে। অনেকেই যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধান ও শান্তিপূর্ণ উদ্যোগের ওপর জোর দিচ্ছেন।
এদিকে শান্তিকামী মানুষ মনে করেন, যুদ্ধের পরিবর্তে সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।