
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগে কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সংঘর্ষ ও পুলিশের ওপর হামলা
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে একদল কিশোর গ্যাং সদস্য পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় থানায় মামলা নং-৮ দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই আবু সাঈদ। পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—
মো. হামজা বিল্লাহ (১৬), সজীব (১৯),ইমতিয়াজ আহমেদ (১৯),মো. আইকুল (১৭),জাবির (১৭), মো. সোহাগ (১৭)
হান্নান (১৭),সাকিব (১৬),পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে যা উদ্ধার
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে— ৩০ ইঞ্চি লম্বা কাঠের লাঠি (নিচের অংশ চারদিকে লোহা দ্বারা আবৃত)
এসএস পাইপের সঙ্গে চেইন স্প্রোকেটের কাটা অংশ সংযুক্ত লোহার তৈরি অস্ত্র, ৩টি মোটরসাইকেল পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পৃথক অভিযানে আরও ৮ জন গ্রেফতার
একই থানা এলাকায় পৃথক অভিযানে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণা মামলায়: মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫)
ডিএমপি অধ্যাদেশ আইনে:
মো. নাঈমুর রহমান (২৪), মো. শাহীন (৩৫), মো. হানিফ (৩৯) ,মো. শাহাদত হোসাইন (১৯)
মো. দুলাল (৩৮)
হেদায়েত উল্লাহ (৩৩)
মো. স্বপন মিয়া (৩৪)
সব মিলিয়ে কিশোর গ্যাং মামলা ৮ জন, প্রতারণা মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ৭ জনসহ মোট ১৬ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
🚨 পুলিশের অবস্থান
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পুলিশ বলছে, কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।