
বিশেষ প্রতিনিধি :
রাজধানীর উত্তরা এলাকার ৫২ নম্বর ওয়ার্ডবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন সিদ্দিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ ২০২৬) সন্ধ্যায় দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে ঈদ মোবারক জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় সিদ্দিকুর রহমান বলেন, পবিত্র রমজান মাস জুড়ে মুসলমানরা ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। মহান আল্লাহ যেন সবাইকে সুস্থ ও নেক হায়াত দান করেন এবং আগামী রমজান পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রাখার তাওফিক দেন—এমন দোয়া করেন তিনি।
তিনি আরও বলেন, রমজান মানুষকে ধৈর্য, সংযম ও সহানুভূতির শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সিদ্দিকুর রহমান জানান, চলতি বছর রমজানকে আরও অর্থবহ করে তুলতে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আনন্দঘন দিনে পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নিতে হবে। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, কল্যাণ ও বরকতে