
তারিখ: ২০ আগস্ট ২০২৬ ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবমনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবমনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
দলের প্রতিটি সংকটে, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজপথের কঠিন লড়াইয়ে তাঁর ত্যাগ, সাহস ও ভূমিকা অতুলনীয়।
দলের গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী যোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি দলের হাইকমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
তিনি আরও বলেন, "শ্রদ্ধেয় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মহাসচিবের পদে রুহুল কবির রিজভী আহমেদের মতো রাজপথের লড়াকু সৈনিকের দায়িত্ব গ্রহণ দলমত নির্বিশেষে সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক স্বাধিকার আন্দোলনে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।"
শেখ রবিউল আলম এমপি, এডভোকেট রুহুল কবির রিজভীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।