
স্টাফ রিপোর্টার :এস এম সাইদ হোসেন রিপন
বুধবার তারিখ: ১ এপ্রিল ২০২৬খ্রি: (বুধবার)
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই সিএনজি অটোরিকশাসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গাছা থানাধীন পলাশোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামি মোঃ নবীন হোসেন (৩৯) ও মোঃ আপন মিয়া (৩৩)-কে একটি চোরাই সিএনজি থ্রি-হুইলারসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় গাছা থানায় মামলা নং-০১(০৪)২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৭৯ ধারায় (চুরি) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় ও তারিখ: অভিযানটি পরিচালিত হয় ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ভোর থেকে সকাল মধ্যে (সুনির্দিষ্ট সময় পুলিশ সূত্রে উল্লেখ করা হয়নি)।
পুলিশ জানিয়েছে, চোরাই যানবাহন উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মহলের তথ্য অনুযায়ী এই চক্রটি দীর্ঘদিন যাবত তারা সঙ্গবদ্ধ চক্র এভাবে চুরি করে মানুষকে নষ্ট করে দিচ্ছে