
নিজস্ব প্রতিবেদক -
শাহ আলী থানার আওতাধীন গড়ান চটবাড়ী লালটেক এলাকায় এক আতংকের নাম আমিরুল হোসেন মনা ওরফে মনির।বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলে নাম সর্বস্ব অঙ্গসংগঠনের সাথে জড়িত থেকে ফায়দা লূটতো মনা।এরপর আওয়ামী লীগের পতনের সময় নিজের পিঠ বাঁচানোর জন্য কৌশলগতভাবে জুলাই আন্দোলনে ছদ্মবেশ ধারণ করে।
পরবর্তীতে গণঅভ্যুত্থানের পর নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে দাপটে ক্ষমতা বান হয়ে ওঠেন মনা। তবে অনুসন্ধান উঠে এসেছে থলের বিড়াল। এলাকাবাসীর সাক্ষ্য ও প্রত্যক্ষদর্শীর প্রমাণের ভিত্তিতে জানা যায়, গণঅভ্যুত্থানের পর আমিরুল ইসলাম মনা অটোতে এক্সিডেন্ট করে পায়ে আঘাত পান। তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর বিভিন্ন লোভিং এর মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত করেন। নিয়মিত পাচ্ছেন জুলাই ভাতা অন্যান্য সুবিধা। তবে তার বিরুদ্ধে আছে নানা অভিযোগ।
ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি, দখলবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তিনি। গত ০৪ মে ২০২৬ রোজ সোমবার আনুমানিক রাত ১২.৪৫ ঘটিকায় সময় আবদুল হালিমের দোকান থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।পরের দিন বিকাল ৩ ঘটিকায় আবারও দেশীয় অস্ত্র সহ কয়েকজন এসে আবদুল হালিমের উপর হামলা করে।এ বিষয় মিরপুর শাহ আলী থানায় একটা লিখিত অভিযোগ করা হয়েছে।