
স্টাফ রিপোর্টার কামরুল হাসান:-
রাজধানী খিলক্ষেত ক্রীড়া, শিক্ষা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ–এর আওতায় ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সি এম আনোয়ার হোসেন-কে সভাপতি এবং মোঃ নুরুল আখতার নাসির-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটির সদস্যরা ঢাকা মহানগর উত্তর এলাকার বিভিন্ন থানা থেকে নির্বাচিত। তাঁদের নাম, পদবি ও যোগাযোগ নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়াঙ্গনের অনুপ্রেরণার প্রতীক আরাফাত রহমান কোকো-এর স্মৃতি ও আদর্শকে ধারণ করে যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
তাঁরা আরও বলেন, নবগঠিত এই কমিটি ঢাকা মহানগর উত্তর এলাকায় ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।