
রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত শনিবার (২ মে) দিবাগত রাত ১১টার দিকে ভবানীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী সদর কোম্পানির একটি দল রাত ১০টার দিকে ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আমিনুল ইসলাম বাগমারা উপজেলা-র ধানগাছি গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুস সাত্তারের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১২৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন বলেও জানান তিনি।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।