
কাজি আরিফ হাসনঃ
রাজধানীর উত্তর খান থানাধীন মৈনারটেক সংলগ্ন স্নানঘাটা অবস্থিত আপন নীবাস বৃদ্ধাশ্রম। এই আশ্রমে প্রায় ১১০ জন অসহায় নারীদের নিয়ে গড়ে ওঠে। ছিন্নমূল,পরিত্যাক্ত অসহায় নারীদের শেষ আশ্রয়স্থান এই আপন নীবাস বৃদ্ধাশ্রম।সৈয়দ সেলিনা শেলীর( প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক) চেষ্টায় এই বৃদ্ধাশমটি গড়ে ওঠে। এই আশ্রমটা দশ জনে সহযোগিতায় চলে বলে জানান উক্ত বৃদ্ধাশ্রমের পরিচালক।
গতকাল বিকেলে রুশ বাংলা কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল ওহাম লিটনে উদ্যোগে রোজাকে সামনে রেখে ইফতার সামগ্রী (ছোলা,চিনি,ভোজ্যতেল,সরবত সামগ্রী ট্যাং) পাঠানো হয়। উক্ত ইফার সামগ্রী পেয়ে আল্লাহ নিকট সন্তুষ্ট কামনা করেন "আপন নিবাস" বৃদ্ধাশ্রমে পরিচালক ও অন্যান্য ব্যক্তিবর্গরা।
তিনি এ রোজার সামগ্রী পেয়ে বলেন,এই আশ্রম কারোর ব্যক্তিগত নয়,এটা দশজনের সহযোগিতায় টিকে রয়েছে,তিনি আরো বলেন,আব্দুল ওহাব বড় মনের মানুষ,আর সে কারনেই এই অসহায় নারীদের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে,আল্লাহ আব্দুল ওহাব সাহেবে সুস্থতা ও দীর্ঘায়ু করবেন। তাঁর মত আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই আমাদের আশ্রমের পক্ষ থেকে প্রত্যাশা।