
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে মারধর করে সাড়ে চার লক্ষ টাকা লুট থানায় অভিযোগ।
গত বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৫২) শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মৃত সামসুল এর ছেলে মোঃ সোহেল (৩৫) সহ আরও ২/৩ জন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বরমী বাজারে একটি পুরাতন গাড়ি বায়না করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কাওরাইদ (বটতলা) এলাকায় পৌছিলে মোঃ সোহেল সহ আরও ২/৩ জন আমাকে অবরুদ্ধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রান নাষের হুমকি দিয়া আসছিলো একপর্যায়ে সোহেল আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারিয়া নীলাফুলা জখম বরিয়া আমার পড়নের শার্ট ছিরিয়া ফেলে ও বিবাদী আমার মুখের নিচের ঠোটে স্বজোরে ঘুসি মারিয়া ফাটা রক্তাক্ত গুরুত্বর জখম করে এবং অজ্ঞাতনামা ব্যক্তির সহযোগিতায় বিবাদী আমার পড়নের লুঙ্গির কুচে থাকা ব্যবসায়িক নগদ ৪,৫০,০০০/- (সাড়ে চার লক্ষ) টাকা ছিনিয়ে নেয়, এসময় আমার ডাকচিৎকার আশপাশের লোকজন আসিলে মোঃ সোহেল ও তার লোকজন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে, মোঃ সোহেলের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন,এ ঘটনায় দুই পক্ষই দুটি অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।