
শিক্ষাঙ্গন ও জাতীয় পাঠ্যক্রমের মধ্য দিয়ে কখনো আমাদের প্রজন্মকে গ্রাস করছে নাস্তিকতা, পশ্চিমা
ও হিন্দুয়ানি সংস্কৃতি,ট্রান্সজেন্ডার মতবাদ। নতুন করে অনুপ্রবেশ করছে কোয়ান্টাম মেথড...
এই প্রজন্মকে ধর্মহীন করার প্রচেষ্টা চলছে বিভিন্ন নামে,বিভিন্ন কৌশলে। জাতীয় শিক্ষাক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা পৌঁছাতে চায় মুসলিম প্রজন্মের প্রতিটি সদস্যের কাছে।
নিরবে-নিভৃতে তাদের ধারাবাহিক এই প্রচেষ্টাগুলো
আমাদের মুসলিম প্রজন্মের মাঝে ধর্মহীনতার সংকট তৈরি করবে।
আফসোস, আমাদের আছে অনেক সংগঠন। আছে অনেক সরব প্রোগ্রাম। আছে নিজেদের মধ্যে মতানৈক্য। দলবাজি আর ফেরকাবাজি। মাইনাসিজমের অসুস্থ প্রতিযোগিতা। প্রজন্মের দ্বীন ও ঈমান সুরক্ষার নেই কোন সুপরিকল্পিত কার্যকর পদক্ষেপ।
ক্ষমতায় যাওয়ার জন্য আছে অনেক দৌড়-ঝাঁপ।
বর্তমান ও আগামীর ক্ষমতাসীনদের কাছে দ্বীন ও ঈমানের দৌলত পৌঁছানোর জন্য নেই কোন সুদূর প্রসারী দাওয়াহ কার্যক্রম।
আমাদের আরও সচেতন ও সজাগ হতে হবে।
প্রতিটি স্কুল-কলেজ ও ইউনিভার্সিটিকে দ্বীনি তালিম ও দাওয়াহ এর অন্যতম টার্গেট ক্ষেত্রে পরিণত করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীনতার সকল আগ্রাসন থেকে মুক্ত করে তাদেরকে দ্বীন ও ঈমানী চেতনাই সমৃদ্ধ করতে হবে। তাদের মধ্যে জাগ্রত করতে হবে খোদাভীতি,জবাবদিহিতা ও প্রকৃত দেশপ্রেম।
ধর্মহীনতার সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করুন।