সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সুনামগঞ্জের হাওরে ধান কাটলেন ৩ মন্ত্রী

admin / ৩২৪ Time View
Update : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

26

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের হাওরেকৃ ষকদের সাথে এক সঙ্গে ধান কাটলেন ৩ মন্ত্রী। তারা হলেন- কৃষিমন্ত্রী আব্দুর

রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক

শামীম। আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে

বোরো ধান কাটা উৎসবে যোগ দেন ওই ৩ মন্ত্রী। এবার জেলার শতাধিক হাওরের

প্রায় ২লাখ ২৩হাজার হেক্টর জমিতে এবার বোরো ধান চাষ করা হয়েছে। যার উৎপাদন

লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩লাখ মেট্টিকটন।

হাওরের ধান টাকা উদ্বোধন শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন- অন্যান্য বছর

আগাম বন্যায় হাওরের ধান তলিয়ে যাওয়া নিয়ে কৃষকদেরকে শঙ্গায় থাকতে হতো।

কিন্তু বন্যার পূর্বাভাসে হাওরের বোরো ফসল নিয়ে এবার শঙ্গা নেই। তবে যে বছর

হাওরে ধান হয়, সেই বছর সারাদেশের মানুষ খেতে পারে। আর যে বছর হাওরের ধান

তলিয়ে যায়, সেই বছর দেশে খাদ্যের সংকট দেখা দেয়। সৃষ্টিকর্তা সহায় থাকলে

এবার বন্যার আগেই হাওরের ধান ঘরে তুলতে পারবে কৃষকরা।

কৃষিমন্ত্রী আরো বলেন- ইতিমধ্যে প্রায় ১হাজার হারভেস্টার মেশিন দিয়ে হাওরের

প্রায় ৩০শতাংশ ধান কাটা হয়েগেছে। তাই এবছর হাওরে এসে খুব ভাল লাগছে

বোরো ধান দেখে। তাছাড়া এবছর ধানের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে

কৃষকরা অনেক লাভবান হবে। আমরা চাই কৃষকরা তাদের পরিশ্রমের উপযুক্ত মূল্য পাক।

এদিকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন- প্রকৃতির সঙ্গে লড়াই করে হাওরের ধান

ঘরে তুলতে হয়। তাই প্রকৃতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে। এজন্য

হাওরে আর মাটি দিয়ে বাঁধ নির্মাণ হবেনা। বৈজ্ঞানিক ভাবে গবেষনা করে ফসলের

সময়টা ১২০দিনের পরিবর্তে ১০০দিন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আশা

করি এতে আমরা সফল হব। আগাম বন্যা আসার আগেই হাওরের ধান ঘরে তুলতে

পারবে কৃষকরা।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন- জলাভূমি হাওরে আর কোন সড়ক হবেনা। তবে উড়াল

সড়ক হবে, যার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তাছাড়া বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে

ফসলের উৎপাদন সময় কমি আনতে পারলে, অকাল বন্যা থেকে বাঁচা সম্ভব হবে।

 

হাওরের ধান কাটা উৎসবে আরো উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ৪ আসনে এমপি

এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ

মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category