সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বরগুনা তালতলীতে শ্রমিকের কাজ চলছে খননযন্ত্রে, টাকা তুলবে কে! 

admin / ২৩১ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

14

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ

 

বরগুনার তালতলীতে ২০২২-২০২৩ অর্থবছরের কর্মসূচি কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের অধীনে বড়বগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রায় ১২০০ ফুট মাটির রাস্তায় (সড়ক) শ্রমিকের পরিবর্তে কাজ করানো হচ্ছে খননযন্ত্র (এক্সকাভেটর-ভেকু) মেশিন দিয়ে। এতে সরকারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় শ্রমিকরা কাজের সুবিধার পাশাপাশি বঞ্চিত হচ্ছে আর্থিক দিক থেকেও। অন্যদিকে প্রতিটি শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা। যেহেতু ক্ষনণযন্ত্রের সাহায্যে কাজ হচ্ছে তবে এ প্রকল্পের টাকা তুলবে কে! এমন প্রশ্ন জেগেছে জনমনে।

সরেজমিন গিয়ে জানা গেছে, মাটির সড়ক সংষ্কারের জন্য সরকার শ্রমিকদের দিয়ে নির্দিষ্ট কিছু কাজ ও অর্থ দিয়ে থাকেন। ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলার বড়বগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ব্রিজঘাটার পূর্ব দিকে (তালতলী-নিশানবাড়িয়া সড়কের পূর্ব দিকে ১২০০ কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের জন্য শ্রমিকের বরাদ্দ থাকলেও তার পরিবর্তে ভেকু মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে। কাগজে-কলমে শ্রমিক থাকলেও বাস্তবে তার দেখা মিলছে না। সরকারি নীতিমালা ও আইনের তোয়াক্কা না করে গরিব শ্রমিকের বরাদ্দের বিনিময় দেওয়া হচ্ছে ভেকু মেশিনকে।

এবিষয়ে ইউপি সদস্য (প্রকল্প সভাপতি) ইসমাইল ফরাজি বলেন, ভেকু দিয়ে কাজ করালে সমস্যা কি! এটা নীতিমালা বহির্ভূত জানালে বলেন, পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়। পরবর্তীতে একাধিক ফোন কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি। অন্যদিকে বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন মিয়া বলেন, আমার ইউনিয়নের কোথাও ভেকু মেশিন দিয়ে কাজ হচ্ছে না। আপনি হয়তো ভুল দেখেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম বলেন, শ্রমিকের পরিবর্তে খননযন্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। এটা ক্ষতিয়ে দেখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, শ্রমিকের পরিবর্তে ভেকু মেশিন দিয়ে কাজ করার কোন সুযোগ নেই।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category