সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

admin / ৩৯২ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

4

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে রবিবার মারা যান।

 

জেনারেল পারভেজ মোশাররফের পরিবারের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

 

জেনারেল মোশাররফের পরিবার জানিয়েছে, তিনি দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভোগা এই সাবেক প্রেসিডেন্টের চিকিৎসা চলছিল হাসপাতালটিতে।

জেনারেল মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের দেশ বিভাজনের সময় তার পরিবার পাকিস্তানে পাড়ি জমায়। জেনারেল পারভেজ মোশাররফ করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল থেকে মাধ্যমিক এবং করাচির ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ডিগ্রি লাভ করেন।

পরে ১৯৬১ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৬৪ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগ দান করেন।

১৯৬৫ সালের পাকিস্তান ভারত-যুদ্ধে পারভেজ মোশাররফ পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড লেফট্যানেন্ট হিসেবে যোগদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category