সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হিন্দু মুসলিম সকলেই আমরা এক- আ.লীগ নেতা সুজন

admin / ৩৪২ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি : আবদুল আলিম 

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নে রাতের আধারে প্রতিমা ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন,তার শাসন আমলে আমরা লক্ষ করেছি সকল ধর্মের মানুষ এই দেশে সমান সুযোগ ভোগ করছেন। এর আগে অনেকে ছিলেন ক্ষমতায় তাদের আমলে বিষয়টি কি ছিলো তা দেখেছি আমরা। হিন্দা মুসলিম এটা কখনো আমাদের দেশে আলাদা করে দেখা হয়নি। আমরা একে অপরের ভাই।

 

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি এলাকায় মন্দির পরিদর্শন করতে গিয়ে এমনি কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন,আমাদের সকলের প্রিয় এমপি,আমার পিতা আলহাজ¦ দবিরুল ইসলাম এমপির নির্দেশে আজ আমি এখানে এসেছি আপনাদের কাছে। আজ আপনাদের প্রতিমা ভাংচুর হয়েছে,এতে শুধু কষ্ট আপনারা একাই পাননি,পেয়েছি আমিও। আপনাদের কষ্ট মানে আমার কষ্ট আমাদের কষ্ট। আমাদের প্রিয় নেতা আমাদের এলাকার গৌরভ এমপি দবিরুল ইসলামের নাম নষ্ট করার লক্ষেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি।

 

সুজন আরো বলেন,আমি এমপির পক্ষে এটি বলতে চাই ১২টি মন্দিরের প্রতিমা নতুন করে বানানো সহ মন্দির সংস্কার করতে যা প্রয়োজন তা আমরা দেবো। সেই সাথে ১২টি মন্দিরেই ১ লক্ষ করে টাকা ১২ লক্ষ টাকা অনুদান দেয়া হবে। আপনারা আমাদের ভাই,আমারে বোন। আপনাদের প্রতিমায় হাত দেয়া কতোটা কষ্টকর সেটা আপনাদের দেখে বুঝা যায়। কিন্তু কিছু নোংড়া মানুষ আছে যারা নিজেদের ফায়দা লুটার কারনে এসব নোংড়া কাজ করে থাকে। আপনাদের সকলকে একত্রিত হয়ে থাকতে হবে,এসব অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

 

বক্তব্য শেষে প্রতিমা ভাংচুর ঘটনার বিষয়ে কেউ যদি সঠিক তথ্য দিতে পাড়ে তাহলে সেই ব্যক্তিকে নগত ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষনাও দেন আওয়ামী লীগের এই নেতা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category