সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সলঙ্গার হাটিকুমরুলে যমুনা ব্যাংকের নতুন এজেন্ট শাখা উদ্বোধন

admin / ৩৬১ Time View
Update : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

8

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তাং ১৪/০২/২০২৩ হাটিকুমরুলে যমুনা এজেন্ট ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হাটিকুমরুলের ভুঁইয়া মঞ্জিলে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।

 

সিরাজগঞ্জ যমুনা ব্যাংক লি: শাখার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,যমুনা ব্যাংক (এজেন্ট ব্যাংক প্রধান) হেড অফিসার এ বি এম সাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম,হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এ,এম বদরুল কবীর।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন,যমুনা এজেন্ট ব্যাংকিং হাটিকুমরুল শাখার এজেন্ট ইঞ্জি: এস,এম,রেজাউল করিম (রেজা)। এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,সলঙ্গা আদর্শ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।

 

নতুন শাখা উদ্ধোধন অনুষ্ঠানে যমুনা ব্যাংককে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক হিসেবে উল্লেখসহ এজেন্ট শাখার সাফল্য কামনা করে বক্তারা বলেন, যমুনা ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

যমুনা এজেন্ট ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় হাটিকুমরুল বাজার শাখা সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category