সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হরিপুর উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষণা করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin / ২৩৪ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

10

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্প-এর শুভ উদ্বোধন ও আনুষ্ঠানিক ভাবে ঠাকুরগাঁও হরিপুর উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভুমিহীন ঘোষণা করেন।
বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে সরাসরি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্প-এর শুভ উদ্বোধন করেন তিনি।
সারা দেশের  ন্যায় রংপুর বিভাগের ৮ জেলায় মোট ৫৮টি উপজেলায় ক’ শ্রেণির ৫৩২৬৭ টি ঘর  নির্মাণ করা হয়।  ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৫৩৬টি, দ্বিতীয় পর্যায়ে ৪০০টি, এবং তৃতীয় পর্যায়ে ৩৮০ ঘর নির্মাণ করা হয়। সেই ধারাবাহিকতায়  হরিপুর উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভুমিহীন মুক্ত  ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালে ভুমিহীন গৃহহীন ও অসহায় ছিন্নমুল মানুষের পুর্নবাসন কার্যক্রম শুরু করেন,আজকে সেই স্বপ্ন পুরণ বাস্তব হয়েছে।
উপকার ভোগীকে দুই শতাংশ খাস জমি,৪০০ বর্গফুট আয়তনের দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকাঘর দুই বারান্দা রান্না ঘর, স্যানিটারি ল্যাট্রিন,বিদ্যুৎ সংযোগ,সুপ্রিয় পানির ব্যবস্হা করা হয় এবং সংযোগ রাস্তা পাকাকরণ,সুবিধা ভোগীদের উন্নয়নের জন্য সমবায় সমিতি ও সামাজিক সংগঠন এক যোগে কাজ করে যাচ্ছে। হরিপুর উপজেলা প্রশাসন  আয়োজিত শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জনাব সাবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম শরিফুল হক, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।
হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সহ-সভাপতি হরিপুর উপজেলা আওয়ামীলীগ আব্দুল কায়ুম পুষ্প, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য (মহিলা) সাবিনা ইয়াসমিন রিপা।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সুবিধা ভোগী পরিবারের সদস্যগণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category