সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষ  নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত 

admin / ৩০৬ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

22

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে দু” পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নারী- পুরুষ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

বৃ্হস্পতিবার দুপুরে আইনাকান্দি গ্রামের মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণ নিয়ে আইনাকান্দি গ্রামের আশিকুল ইসলাম ও হারুন অর রশিদ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষ সহ অর্ধশত লোক আহত হয়েছেন। আহত ফয়জুর রহমান, সৈয়দুর রহমান, আব্দুল হাকিম, মাছিম খাঁ, লিলু মিয়া সহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মসজিদ-মাদ্রাসার দেয়াল নির্মাণের কাজ চলমান। দেয়াল নির্মাণ কাজে আশিকুল ইসলাম পক্ষের লোকজন বাঁধা দিলে গ্রামবাসীর সঙ্গে তাদের সংঘর্ষের সৃষ্টি হয়। মসজিদ-মাদ্রাসার জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে বলে সূত্র জানায়। ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category