সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

admin / ২৯৩ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

12

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

 

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সংবাদ প্রকাশের জের ধরে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ৩টায় শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে গণমাধ্যমকর্মী কল্যাণ টাস্ট্রের সাধারণ সম্পাদক জয় মহন্ত অলক, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবুর রহমান খান, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, মুক্ত কলম পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল,আজকের পত্রিকার প্রতিনিধি আল মামুন জীবনসহ অন্যান্য সংবাদকর্মীরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানাভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানানো হয় সরকারের প্রতি।

 

এ ছাড়াও সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি করেন সাংবাদিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category