সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জয়পুরহাটে স্টবেরি চাষে বাম্পার ফলনে কৃষকের নতুন আশা

admin / ৩৫৯ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

16

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ শোয়েব হোসেন —

সরকারি – বেসরকারি প্রনোদনা জরুরি

জয়পুরহাটে দিন দিন বেড়েই চলছে স্টবেরি চাষ।লাভ বেশি হওয়ায় জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় স্টবেরি চাষে ঝুঁকেছেন বেকার যুবক ও চাষীরা।

 

ফলন ভালো হওয়ায় এলাকার প্রান্তিক কৃষকদের মুখে হাসি এবং আশার প্রদীপ দেখা দিলেও তাদের অভিযোগ থাকছে স্টবেরি চাষে নেই কোন সরকারি-বেসরকারি প্রণোদনা ও সুযোগ সুবিধা।এখানকার স্টবেরি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

 

মৌসুমের শুরুতে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। জামালগঞ্জ এর স্টবেরি চাষী রেজা ইসলাম বলেন,আমি প্রাথমিক ভাবে ৬ বিঘা জমিতে স্টবেরি চাষ করি সেখান থেকে বীজ তৈরি করে এলাকায় বিক্রি করেছি।এখন স্টবেরি চাষ বিস্তার লাভ করে প্রায় ১২০ বিঘা জমি ছাড়িয়েছে।এক বিঘা জমিতে স্টবেরি চাষে খরচ ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা।আবহাওয়া অনুকূল আর দাম ভালো থাকলে ৩ থেকে ৪ লাখ টাকা বিক্রি হবে!

 

জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসার কায়ছার ইকবাল বলেন,সদর উপজেলায় প্রায় ১২ হেক্টর জমিতে স্টবেরি চাষ হয়েছে। সরকারি কোন প্রণোদনা না থাকলেও আমরা কৃষি থেকে প্রতিনিয়ত মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি।

 

সরকারি -বেসরকারি যে কোন কোন সহায়তা পেলে স্টবেরি চাষে হতে পারে অনেক বেকার যুবকদের নতুন কর্মসংস্থান এর জায়গা বলেই ধারণা করছেন স্থানীয় স্টবেরি চাষীরা।

 

এই সংবাদ প্রকাশের মাধ্যমে সারা দেশব্যাপী এই স্ট্রবেরি চাষের জন্য নতুনদের আগ্রহ সৃষ্টি সহ সরকারি-বেসরকারি প্রনোদনা প্রাপ্তির লক্ষ্যে স্থানীয় ও সচেতন মহল সহ সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category