সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীরকে হত্যা হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, বঙ্গবন্ধু সৈনিকেরা প্রস্ত এমপি হাবিব হাসন

admin / ৩০৯ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

19

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর

 

ঢাকা, রাজধানী উত্তরা ২২/৫/২০২৩ ইং সোমবার মাননীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত উত্তরার একাধিক থানা ও ওয়ার্ড নেতাকর্মীরা।

সোমবার বিকাল ৪টায় উত্তরার আজিমপুরস্থ আমির কমপ্লেক্স থেকে উত্তরা পশ্চিম থানা, পূর্ব, বিমানবন্দর, ১নং ওয়ার্ড ও ৫১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। এসময় মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাউসবিল্ডিংসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ হয়ে আমির কমপ্লেক্সে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলটির সংক্ষিপ্ত বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান বলেন, এটা ৭৫ সাল নয়। বঙ্গবন্ধুর সৈনিকরা প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন। আগামীতে আপনারা (বিএনপি) যেখানে সভা-সমাবেশ করবেন সেই সমাবেশ ভেঙ্গে দেওয়া হবে। বিএনপিকে প্রতিরোধ করা হবে।

সমাবেশে হাবিব হাসান বলেন, রাজশাহীতে বিএনপি নেতা কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা বিক্ষোভ কর্মসূচি করছি।

আরও আছে:

এর আগে সংসদ সদস্য হাবিব হাসানের উদ্যোগে উত্তরায় বিশাল মেজবানির আয়োজন করা হয়। দুপুরে উত্তরা ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে ১৫ হাজার নেতাকর্মীদের মাঝে মেজবানির বিশাল আয়োজন করেন তিনি। এসময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মেজবান আয়োজনটিতে উত্তরার আলেম-ওলামাদের একটি অংশ উপস্থিত ছিল বলে জানা গেছে।

অনেকের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের কৌশল হিসেবে সাংসদ হাবিব হাসান ঢাকা-১৮ আসনে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তবে, বিশাল পরিসরে মেজবানি আয়োজনের ব্যাপারে সংসদ সদস্য হাবিব হাসান বলেন, আমার দলের প্রানপ্রিয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে একবেলা খাবে এটা মাথায় রেখেই এই আয়োজন আমি করেছি। বিভিন্ন সময় নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আমি দাওয়াত করি এবং একবেলা খাওয়াই, এতে আমি আনন্দ পাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category