সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বরগুনা তালতলীতে ইউপি সদস্যের নেতৃত্বে ঘর ভাঙচুর,আহত-৪

admin / ৩৩২ Time View
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩

26

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ


বরগুনার তালতলীতে ছোটবগী ইউনিয়নের ৯ নম্বর ও য়ার্ডের ইউপি সদস্য কালামের নেতৃতে বাড়ি-ঘর ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় চার জন গুরুতর আহত। এ ব্যাপারে ভুক্তভোগী আ. রব বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শনিবার(০১ জুলাই) দুপুরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল দুপুরে উপজেলার সুন্দরিয়া এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আ. রব বিশ্বাস পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে বসত বাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। বিবাদি ইউপি সদস্য মো. কালাম ও নিজাম হাওলাদার ঐ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। এই জের ধরে গতকাল ইউপি সদস্য মো. কালামের নেতৃতে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ও গোয়াল ঘর কুপিয়ে তছনছ করে। বসত ঘর ও জমি রক্ষা করতে এলে আ.সালাম (৪৮), বাবুল(৪৫), সনিয়া (২৮) ও কামাল বিশ্বাস (৩২) কে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চলতি বছরে ইউপি সদস্য মো.কালামের বিরুদ্ধে এক হিন্দু বাড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে।

ইউপি সদস্য মো.কালাম বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি মারধরের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category