সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঐতিহাসিক দৃশ্য পদ্মা সেতুর ভেতরে ট্রেন, সরাসরি

admin / ৪৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

34

নিউজ: দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর 

 

আমাদের রেলপথ ভবিষ্যতে ট্রান্স এশিয়ান রেলপথের সাথে যুক্ত হবে : রেলপথ মন্ত্রী

ভাঙ্গা রেলজংশন (ফরিদপুর), ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তারিখ ২০২৩ ইং রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের রেলপথ ভবিষ্যতে ট্রান্স এশিয়ান রেলপথের সাথে যুক্ত হবে এবং এশিয়ার বিভিন্ন দেশের সাথে রেল যোগাযোগ স্থাপন করা হবে।

 

আজ ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ফরিদপুরের ভাঙা জংশন পর্যন্ত ট্রেন চলাচলের ট্রায়াল রান পরিদর্শনকালে ভাঙ্গা জংশনে প্র্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন ও সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য শাজাহান খান, মুজিবুল হক, সাগুফতা ইয়াসমিন এমিলি, মেহের আফরোজ চুমকি, নিক্সন চৌধুরী, শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, পদ্মা সেতু রেল প্রকল্পে ঢাকা থেকে যশোর ১৭২ কিমি রেলপথের ভৌত অগ্রগতি ৮২ শতাংশ। ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী এ রেলপথ উদ্বোধন করবেন বলে আশা করা হচেছ। ভাঙ্গা পর্যন্ত রেলপথের ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। ভাঙ্গা থেকে যশোর অংশের ভৌত অগ্রগতি ৭৮ শতাংশ।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রেলপথ ও অবকাঠামো ভবিষ্যতে ট্রান্স এশিয়ান রেলপথের সাথে যুক্ত করার লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগীভাবে গড়ে তোলা হয়েছে। ভাঙ্গাতে আইকনিক স্টেশন নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমাদের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও যুগোপযোগী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। রেলপথকে আধুনিকভাবে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা এবং সে অনুযায়ী প্রকল্প নেয়া হয়েছে এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ ট্রাকশন এর মাধ্যমে পরিবেশবান্ধব রেল ব্যবস্থা গড়ে তোলা হবে।

নূরুল ইসলাম সুজন বলেন, প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করা হবে এবং প্রত্যেকটি রেলপথকে ডাবল লাইনে ও ব্রডগেজে রূপান্তর করা হবে, নদী বন্দর এবং সমুদ্রবন্দর সমূহকে রেল যোগাযোগ ব্যবস্থায় সংযোগে আনা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর ও মহাপরিচালক মোঃ কামরুল আহসানসহ রেলওয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category