সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দেবীর আগমনী’

admin / ৩৪১ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

26

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন গুণে’র কবিতা :

‘দেবীর আগমনী’

দেবী! তোমার আগমনীর বার্তা শুনি

মহালয়ার শুভ ক্ষণে……

তাই তো দিগন্ত জুড়ে,

এলোকেশী বুনো মেঘেদের আনাগোনা

দুরন্ত কিশোরীর ওড়না হয়ে, বৃষ্টিকে জাপটে ধরে

প্রকৃতি জানান দেয়- ‘মাগো’ তুমি আসছো!

 

দশভুজা তোমায় স্বাগত জানাবে বলে

ভোরের দুব্বা ঘাসে জমেছে শিশিরকনা,

শিশিরস্নাত শিউলির বিছানা পূর্ণতা পাবে-

তোমার আলতা রাঙা পায়ের স্পর্শে।

 

দেবী পক্ষের আগমনী বার্তায়

নদীর তীরে ঝিরিঝিরি বাতাসে- কাশফুলের দোলা,

পথে প্রান্তরে, ধানের ক্ষেতে ছাতিম ফুলের সুবাস-

তোমার আগমনী সুর তুলেছে এ ধরায়।

 

মাগো তোমার আগমনে-

বকুল, টগর, শিউলি ফুলে বাগান উঠেছে ভরে,

মাধবী, মালতী, টগর, যূথী- ফুটেছে আঙিনায়।

 

পরিশ্রান্ত ভাস্করের ঘামে ভেজা শরীর

জানান দেয়, তুমি আসছো !

তারা সব ব্যস্ত এখন, নিজ সৃষ্টির পানে,

অসুরদলনী সিংহবাহিনী দেবী দুর্গা..

কার্তিক-গণেশ, লক্ষ্মী-সরস্বতী’র প্রতিমা তৈরিতে।

 

আকাশ বাতাস আনমনা সব

তোমার আগমনী সুর শুনে,

চারদিকে ব্যস্ত হাতের আনাগোনা

সবাই উঠেছে মেতে, সেরা সংগ্রহের নেশায়,

ক’দিন পর, মা যে আসছে ধরায়।

 

অসুর মর্দিনী রূপে এ ধরায় তোমার আগমনে

হিংসা-বিদ্বেষ সব ভুলে, এক হবে সবাই-

বেজে উঠবে কাঁসর ঘণ্টা, ঢাকের কাঠিতে বোল।

 

রিপন কান্তি গুণ

নেত্রকোনা জেলা প্রতিনিধি

১৮/১০/২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category