সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল

admin / ২১৮ Time View
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

11

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে অবরোধ বিরোধী মিছিল শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে।বুধবার(০১ নভেম্বর) বেলা সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে¡ বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়। নেতৃত্ব দেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি রবিউল আলম,সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম,সহ সভাপতি আলহাজ্ব আফসার আলী মাষ্টার,যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এম এ সাহিন,তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম,পৌর যুবলীগ সভাপতি আব্দুল জাব্বার,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকা প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকতে হবে।বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category