সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

admin / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

5

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাঙ্গামাটি, ২৫ জুলাই, ২০২৪ ইং জেলায় আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা প্রমুখ।

আলোচনা সভার আগে শহরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং পৌরসভা প্রাঙ্গনে অতিথিবৃন্দ বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করেন।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন আগামী ৩১ জুলাই বৃক্ষমেলার সমাপ্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category