সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

লালমনিরহাটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

admin / ১৭৫ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

লালমনিরহাটে  বুধবার তারিখ ২৫/০৯/২৪ ইং আসন্ন শারদীয় দুর্গাপূজা  উদযাপন উপলক্ষে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। উক্ত সভায় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। দুর্গোৎসব চলাকালীন সময়ে কোন তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে এবং পূজামন্ডপ গুলোকে ১০০ ভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটিকে অনুরোধ করেন। দুর্গোৎসব চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য অনুরোধ করেন ।

সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট, মোহাম্মদ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ‘এ-সার্কেল’, জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, ‘বি-সার্কেল’, ডিআইও -১, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category