সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বদলগাছী মডেল প্রেক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন 

admin / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

9

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নওগাঁ জেলা প্রতিনিধি: মোঃ সারোয়ার হোসেন অপু

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র পেয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের অষ্টমাত্রাই গ্রামের কৃতি সন্তান সাংবাদিক মুজাহিদ হোসেন।

তিনি বদলগাছী মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক ও  জনপ্রিয় জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাংবাদিক মুজাহিদ হোসেনকে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমকর্মী।।

এসময় গণমাধ্যমের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা তারা বলেন, দেশের সংকটে যখন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের সাহসি ভুমিকা রাখে তখন প্রকৃত মানুষ মানবিকতার চিত্র ফুটে উঠে। তারা জানান যে মানবতায় উদাহরণ রেখে গেছেন মহিয়সী মাদার তেরেসা তাকে স্বরন করে সমাজের প্রতিটি মানুষকে মানবিক মানুষ হওয়ার চেষ্টা অবিচল রাখা খুব জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category