সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

admin / ১৪৩ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

7

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)

নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে মো.মোখলেস হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার নগর ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে মো. মোখলেস নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় শাস্তি ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করা হয়।

অভিযান পরিচালনা সময়ে সার্বিক সহায়তা করেন বড়াইগ্রাম থানার চৌকস পুলিশ টিম। এসময় ওই অভিযুক্ত ব্যাক্তি জরিমানার টাকা নগদে পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে ওই ব্যক্তি জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category