সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে জামায়াতে সমাবেশ বিক্ষোভ মিছিল

admin / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

11

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নেতাকর্মীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনাদায়ক।

এর মাধ্যমে জামায়াত বৈষ্যমের শিকার হচ্ছে। অবিলম্বে এই জামায়াত নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিকট সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার। এখানও যদি আমরা সেই জুলুম থেকে মুক্ত হতে না পারি তাহলে তা জাতির জন্য কলঙ্কের। অবিলম্বে তার মুক্তি দেওয়া না হলে আমরাও আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত সম্পাদক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সম্পাদক বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আব্দুল আজিজসহ অন্যান্যরা।

এছাড়া ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি এইচ এম শামীম, জেলা পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পূর্ব শাখা সভাপতি আশিকুজ্জামান বক্তব্য রাখেন।

সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক নুর-ই ইলী নুর মামুন। সমাবেশে যশোর শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

মিছিল শেষে যশোর শহরে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি দড়াটানা, গাড়ীখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category