সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বড়াইগ্রামে গরুবাহী বোঝাই নসিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত এক!

admin / ১৬১ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

13

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। শাকুর আলী (২৭) নামের অপর জন আহত হয়।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলাধীন হাগড়াগাড়ী গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেন এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী সজীব ও মেঘনা গ্রুপের ডিলারশীপের একটি পন্যবাহি ভুটভুটি উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে, বনপাড়া থেকে আড়ানী রুস্তমপুর গরুর হাট অভিমুখী একটি গরু বোঝায় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ওই ডিলারশিপের এস.আর রুবেল হোসেন ও শাকুর আলী দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়াস্থ্য পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে রেফার্ড করা হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়। সাকুর আলি পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক অবৈধ গরুবাহী ট্রাক ও পণ্যবাহী ভুটভুটি জব্দ করে, আহত দুইজনের মধ্যে একজন মারা গেছে, এ সংক্রান্তে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category