সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

 মাগুরার সেই শিশুটি বাংলাদেশকে অভিশাপ দিয়ে চলে গেল 

admin / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
Oplus_131072

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

তৌহিদ

মাগুরার বহুল আলোচিত ধর্ষিতা শিশু আছিয়া অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার ১৩ মার্চ ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতাল থেকে আছিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। মৃত্যুর পর আছিয়ার লাশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে মাগুরায় নিয়ে আসা হয়।হেলিকপ্টারটি সন্ধ্যা ৬.১৫ টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে।পরে অ্যাম্বুলেন্স যোগে লাশ মাগুরা শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়।

সন্ধ্যা ৭ টার সময় শহরের নোমানী ময়দানে আছিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে আছিয়াকে তার গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।সেখানে ২য় দফা জানাজা শেষে তাকে নিজ গ্রামের সোনাকুন্ডি কবরস্থানে সমাহিত করা হয়।আছিয়ার জানাজায় অংশ গ্রহন করতে ঢাকা থেকে আসেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। এছাড়া মাগুরা থেকে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সহ মাগুরা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্তের জনসাধারণ। উল্লেখ্য আছিয়ার মৃত্যুর সংবাদ শোনার পরপরই মাগুরার সাধারণ জনগণ ফুঁসে উঠে এবং পুরো মাগুরাকে তারা বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এসময় অবরুদ্ধকারীরা বারবার প্রশাসনের উদ্দেশ্যে বলতে থাকে খুব দ্রুত সময়ের মধ্যে আছিয়ার ধর্ষকদের বিচার করতে হবে। তা নাহলে লাগাতার কর্মসূচী দেয়া হবে এবং এর দায় প্রশাসনকেই বহন করতে হবে।অন্যদিকে বিক্ষুব্ধ জনতা রাতে ধর্ষকদের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category