সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে শুরু হল ১১তম ইযার্ন, ফেব্রিক অ্যান্ড এক্সেসবিজশ প্রদর্শনী -২০২৫

admin / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

17

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে এক বিশেষ প্রদর্শনী। বুধবার (১৪ আগস্ট) থেকে শুরু হবে ‘১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫’ নামের চার দিনব্যাপী বিশেষ এ প্রদর্শনী।

প্রদর্শনীতে একই ছাদের নিচে ১০০-এরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবেন, যেখানে অংশগ্রহণকারী এসব প্রতিষ্ঠান নিজেদের তৈরি বিভিন্ন ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ তাদের উদ্ভাবনী নানা আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করবেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক ট্রেড শোটির মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের তাদের ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক সামগ্রীর চাহিদা অংশগ্রহণকারী আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।

প্রদর্শনীটি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক এবং বায়িং হাউস লক্ষ্য করে আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক উৎসের প্রধান গেটওয়ে হিসেবে কাজ করবে এই প্রদর্শনী যেখানে সহজেই সর্বশেষ উদ্ভাবন ও আন্তর্জাতিক পরিসরে নতুন সরবরাহকারীদের খুঁজে

পেতে সক্ষম হবেন অংশগ্রহণকারীরা।

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা, এবং বোনা পোশাক তৈরির জন্য মিশ্র সুতা, বোনা ওভেন ফ্যাশন ফ্যাব্রিক, প্লাশ ফ্যাব্রিক, টিআর স্যুট ফ্যাব্রিক, উলের স্যুট ফ্যাব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফ্যাব্রিক, বোনা স্পোর্টস ফাংশনাল ফ্যাব্রিক, হোম ফ্যাব্রিক, খেলনা ফ্যাব্রিক এবং পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট, ফিল্ম, ফ্লকিংসহ পোশাক শিল্প খাতের আনুষাঙ্গিক প্রদর্শন করা হবে।

চার দিনের এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং শুধুমাত্র ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এই আয়োজনে উদ্দেশ্য হল বিশ্বব্যাপী প্রযুক্তি এবং সরবরাহকারীদের দেশী প্রস্তুতকারকদের দোরগোড়ায় নিয়ে আসা এবং এই শিল্পে অনুঘটকের ভূমিকা পালন করা। প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পে বাংলাদেশের সম্ভাবনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের ব্যবসা করার জন্য অন্যতম একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category