চ্যানেল এস সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ
admin
/ ৭৫
Time View
Update :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
Share
Oplus_16908288
চ্যানেল এস সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) বাদ জুমা রাজধানীর উত্তরায় তার সহকর্মীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। সহকর্মীদের পাশাপাশি দোয়া ও মিলাদে অংশ নেন শিবলীর পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরাও। এসময় চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন বলেন, তরিকুল ইসলাম শিবলী ছিলেন একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও মেধাবী সাংবাদিক। তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির মুখে পড়লো। তিনি শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গেল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় কার্জন হল এলাকায় সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরিকুল ইসলাম শিবলী। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪০ বছর বয়সী এই তরুণ সাংবাদিক দীর্ঘদিন ধরে চ্যানেল এস-এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের কাছে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও সবার আপনজন। তার মৃত্যুতে...
18
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) বাদ জুমা রাজধানীর উত্তরায় তার সহকর্মীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। সহকর্মীদের পাশাপাশি দোয়া ও মিলাদে অংশ নেন শিবলীর পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরাও।
এসময় চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমন বলেন, তরিকুল ইসলাম শিবলী ছিলেন একজন পরিশ্রমী, দায়িত্বশীল ও মেধাবী সাংবাদিক। তার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির মুখে পড়লো। তিনি শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গেল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় কার্জন হল এলাকায় সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরিকুল ইসলাম শিবলী। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র ৪০ বছর বয়সী এই তরুণ সাংবাদিক দীর্ঘদিন ধরে চ্যানেল এস-এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের কাছে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও সবার আপনজন। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।