সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

‎জমি ভরাটে বাধা, চাঁদা না দিলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি  ‎

admin / ৩০ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

25

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

‎নিজস্ব প্রতিবেক

‎ভুমি দস্যু ও চাঁদবাজ নজরুল ইসলাম (৫২) বিভিন্ন সময় বাধা প্রদান। সাংবাদিক ইসমাঈল হোসাইন শামীমের নিজ জমিতে মাটি ভরাটের কাজে বাধা এবং চাঁদা না দিলে প্রকাশ্যে হত্যার হুমকি।

‎গাজীপুরের সদর থানাধীন দক্ষিণ বাউপাড়ায় নিজ জমিতে মাটি ভরাটের কাজে বাধা দেওয়া এবং চাদা না দিলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উত্তরা প্রতিনিধি সাংবাদিক ইসমাঈল হোসাইন শামীমকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

‎জিডিতে উল্লেখ করা হয়, দক্ষিণ বাউপাড়া এলাকায় ভোগদখলীয় নিজস্ব জমিতে মাটি ভরাটের কাজ চলাকালে একই এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৫২) বিভিন্ন সময় বাধা প্রদান করে আসছিলেন।

‎ভুক্তভোগীর অভিযোগ, শনিবার ২০ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে জমিতে কাজ তদারকির সময় অভিযুক্ত নজরুল ইসলাম সেখানে এসে মারমুখী আচরণ করেন। এ সময় তিনি কাজ বন্ধ করার হুমকি দেন এবং প্রতিবাদ করলে

‎ গালিগালাজসহ হামলা চালিয়ে শারীরিকভাবে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নিলাফুলা করে। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন ভুক্তভোগী।

‎জিডিতে আরও বলা হয়, স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করার আগে ভয়াবহ হুমকি দেন। তিনি সুযোগ পেলে গলা কেটে বা জবাই করে হত্যার পাশাপাশি লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে

‎ভুক্তভোগী জানান।

‎অভিযুক্তের লাগাতার হুমকির কারণে নিজের জান-মাল ও জমির নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগে রয়েছেন। ভবিষ্যতে যে কোনো ধরনের হয়রানি বা ক্ষয়ক্ষতির আশঙ্কায় বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

‎এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।এব্যাপারে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ বলেন থানায় জিডি হয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category