বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তর সিটির দক্ষিণ খান কেসি স্কুল রোডে একটি ভবনের ১০ ইঞ্চি দেয়াল ধসে আহত হওয়ার তথ্য মিলেছে। সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে গত ২৮ ডিসেম্বর(রোববার) প্রতিদিনের মতো সড়কের সংস্কার কাজ চলছিলো।
আনুমানিক সকাল সাড়ে ১০ টায় ড্রেনেজের কাজ করার সময় হঠাৎ দিহানশাহ প্রোপার্টির “নাহার গার্ডেন ভবনের পাশে ঘেরা ১০ ইঞ্চি দেয়াল ধ্বসে পড়ে। উক্ত দেয়ালের নিচে আটকে যায় ৩ জনসড়কের সংস্কার কাজের শ্রমিক। এই ঘটনায় ফায়ারসার্ভিস এলাকাবাসী সহযোগীতায় দ্রুত আহত ৩ জন শ্রমিককে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করে এবং অন্য আহত শ্রমিক আহত অবস্থা চিকিৎসা নিতে থাকেন।
এদিকে প্রত্যক্ষদর্শীর জানান,প্রতিদিনের মত আজও সড়কের সংস্কার কাজ চলছিলো,হঠাৎ করে ড্রেনেজ কাজের সময় এই নাহার গার্ডেনের সঙ্গে সংযুক্ত দেয়ালটি পড়ে গেলে চিল্লানোর শব্দ শুনে আমরা এগিয়ে আসি এবং থানাকে জানাই, প্রত্যক্ষদর্শীরা জানান,একটা সড়কের কাজ করার আগে অবশ্য শ্রমিকের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা থাকা উচিৎ ছিলো কিন্ত সেই নিরাপত্তা দেখা মেলেনি এবং এই নাহার গার্ডেন ভবন ঘেরা যে দেয়ালটি ধসে পড়ে সেই দেয়ালের নিচে মাটি আর বালি দেখা গেছে,ভবনের দেয়ালটাও তেমন মজবুত ছিলো না,তাই আমরা চাই এমন ভবন মালিক কর্তৃপক্ষরা ভবিষ্যতে ভবন নির্মাণের সময় অবশ্যই এ বিষয় গুলো গুরুত্বে দৃষ্টি দেবেন,তারা আরো বলেন আমরা আর এমন দূর্ঘটনায় নিহত দেখতে চাই না।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণখান থানায় কোনো মামলার তথ্য জানা যায়নি। এদিকে