সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৮ জন জেলে উদ্ধার

admin / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

42

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, তারিখ বৃহস্পতিবার ০১ জানুয়ারি, ২০২৬ ইং তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি বিকল ফিশিং বোটসহ আট জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

ফিশিং বোটটির নাম এমভি মায়ের দোয়া।

সিয়াম-উল-হক বলেন, গত ২৮ ডিসেম্বর সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানার গোলবুনিয়া ঘাট থেকে এমভি মায়ের দোয়া নামে একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরে দুপুর ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

তিনি আরও জানান, তিন দিন সমুদ্রে ভাসার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে বোটের একজন জেলে বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

সিয়াম-উল-হক বলেন, গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফিশিং বোটটি উদ্ধারে অভিযান চালায় নিজামপুর কোস্ট গার্ড স্টেশন।

তিনি আরও বলেন, এই অভিযানে আট জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করা হয় এবং বোটের ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category