সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু

admin / ৩২ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

45

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজি আরিফ হাসান

রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে দগ্ধ না হলেও ঘন ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফজলে হারিস (৫১), রাব্বী (৩৮), রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৫) এবং ২ বছর ৬ মাস বয়সী শিশু রিসান।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিহতদের শরীরে আগুনে পোড়ার দৃশ্যমান ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঘন ধোঁয়ার কারণে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান, সকালে হঠাৎ করে ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের আভাস দেখা যায়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category