সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার নিয়ে অমিতের প্রচারণা শুরু

admin / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

31

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যশোর বাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যশোরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন,আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই, যাতে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ না থাকে। তিনি আরও বলেন, যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর স্থান হবে না।
এমনকি অপরাধী যদি তাঁর নিজ দলেরও হয়, তবুও বিএনপিতে তার জায়গা হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদণ্ড হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, অতীতে এসব বিষয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চাই।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবিষ্যতে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তবে যশোরে তার কোনো স্থান হবে না।এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, বিএনপি যতবার সরকার গঠন করেছে, প্রতিবারই তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।
ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। পরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি পথসভায় বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category