সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দিচ্ছে প্রতিশ্রুতি, ঘুরছেন ভোটারদের দ্বারেদ্বারে ” কে হচ্ছে ঢাকা-১৮ আসনের আগামী এমপি?

admin / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

57

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজি আরিফ হাসান:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে এক বক্তব্যে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী(অব.লে. কর্ণেল), কিন্তু বর্তমান পারিপার্শ্বিক আইনশৃঙ্খলার অবনতিতে দেশের মানুষে জীবনযাপনে সংকটাপন্ন বলে গণমাধ্যমকে জানায় ঢাকা-১৮ আসনের জনগণ। বিভিন্ন রাজনৈতিক দল গুলো তাদের প্রতিনিধি দিয়েছে। তথ্য নিয়ে জানা যায়, রাজধানীর ঢাকার উত্তরে ঢাকা-১৮ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। আর এই আসন বিএনপি(ধানের শীর্ষ) , এনসিপি(শাপলা-কলি), জাতীয় পার্টি (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে ঢাকা-১৮ আসনে লড়ছেন। জনগনকে দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি । এই ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন (যুগ্ম আহ্বায়,ঢাকা মহানগর উত্তর বিএনপি)। তিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন,তার সম্পর্কে তথ্য নিয়ে জানা যায়,২০১৯ সালে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে অংশ নেন তিনি,তবে সাবেক সরকারের তোপের মুখে তার জনপ্রিয়তা থাকলেও তিনি সে সময় বিজয় ছিনিয়ে আনতে পারেননি। আগামী ১২ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এই ত্যাগী নেতা এসএম জাহাঙ্গীর হোসেন আবারও বিএনপির মনোনয়ন পেয়ে তার প্রচার চালিয়ে যাচ্ছে।এস এম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে জানান,তিনি আশাবাদী ঢাকা-১৮ আসনের জনগণ আগামীতে তাঁকে জনগণের সেবা করার সুযোগ করে দেবে। তিনি আরো বলেন,তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচীত হতে পারলে বিএনপির তারেক রহমানের দেয়া ৩১ দফা পালন করে ঢাকা-১৮ আসনকে সামনের দিকে এগিয়ে নেয়ার সুযোগ করে দেবে। ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত (জোট) আরিফুল ইসলাম জানান, ক্ষমতায় আসলে বিগত সালের এই ঢাকা-১৮ আসনে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়বেন এমন আশ্বাস দেন ঢাকা-১৮ এর এলাকাবাসীকে। উত্তরাবাসীর বক্তব্য-“আমরা চাই ২০২৬ সালে নতুন বছরে নতুন সরকার গণতন্ত্র পুনরুজ্জীবিত করে দেশে জনগণের জন্য কাজ করবে এটাই ঢাকা-১৮ বাসিন্দাদের কাম্য, তারা আরো জানান,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন নির্বাচন চাই যা “শান্তিপূর্ণ ,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পাবে। এনসিপি প্রার্থী ও সমর্থকরাও তাদের দলীয় প্রতিক(শাপলা-কলি) নিয়ে,নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক(স্বতন্ত্র) এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রত্যেক প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নির্বাচনে নিজেদের ভোট চেয়ে তাদের আগামীতে সুন্দর দেশ গড়ার প্রতিশ্রুতির কথাও বলছেন। ঢাকা-১৮ আসনের কেউ কেউ গণমাধ্যম কর্মীদের জানান,যিনি যোগ্য এবং ১৮ আসনের জনগণের ভাগ্য উন্নয়ন করবে তাকে ভোট দিয়ে আগামীতে ঢাকা-১৮ আসনের কাজ করার সুযোগ করে দেবে জনগণ,আবার কেউ কেউ তাদের দলের প্রার্থীর গুনগান করে তাকে আগামীতে ঢাকা-১৮ আসনে আনতে চায়। এমন প্রচার প্রচারনা শুধু ঢাকা-১৮ আসনে নয় সারাদেশেই নির্বাচনী হওয়া বইছে। ইতোমধ্যে সব দলের প্রার্থীরা তাদের দলের ব্যানারে নিজেদের প্রতীক নিয়ে এবং দলের নেতাকর্মীদের নিয়ে প্রচার চালাচ্ছেন। এদিকে গত ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির নেতাকর্মী মনোবল আরো বেড়ে গেছে বলে জানায় দলের নেতাকর্মীরা। সারাদেশের মতো রাজধানীর ঢাকা-১৮ আসনেও নির্বাচনী প্রচারে উত্তাপ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো ঢাকা উত্তরে,চলছে গণসংযোগ, হ্যান্ড বিল বিতরণ ও মাইকে প্রচার-প্রচারণা। ঢাকা-১৮ আসনের সাধারণ জনগণের মনে প্রশ্ন আগামীতে ঢাকা-১৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হচ্ছেন ঢাকা-১৮ আসনের আগামী এমপি? জনগণের মন্তব্য, যে সৎ,সাহসি ও জনগণের দুখ- দুর্দশা লাঘব করবে তাকেই আমারা আগামীতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য দেখতে চাই।সবদলের প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনায় ব্যস্ত। ঢাকা-১৮ আসনে ৭ টি থানা(উত্তরখান,দক্ষিণ খান,উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তূরাগ,খিলক্ষেত ও ভাটারা থানার আংশিক) এলাকায় বিভিন্ন দলের প্রার্থীর সমর্থকরা নির্বানচনী সমাবেশ ও মিছিল চালিয়ে যাচ্ছেন যার যার দলীয় প্রতিক নিয়ে। দেশের জনগন ও সুশীল সমাজ চায় আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন, ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো সিসি টিভির আওতায় থাকার তথ্য মিলেছে।তবে প্রার্থীরা তাদের মনোনীত প্রতীকের প্রচার-প্রচারণা মাঝে গণভোট “হ্যা” কে জয়যুক্ত করার জন্যও প্রচার করে চলেছেন। উপদেষ্টাদের মতে তারা তাদের বক্তব্যে জানান,এবারের নির্বাচন এমন সুষ্ঠু ও গ্রহনযোগ্য হবে যা দেশের জন্য ইতিহাস হয়ে থাকে। ঢাকা উত্তরের জনসাধারণের বলেন,বিএনপি,জামায়াত ইসলাম,,এনসিপি,জাতীয় পার্টি অন্যান্য দলসহ স্বতন্ত্র প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে চাইছেন ভোট, তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজধানীসহ সারাদেশে যাতে বিএনপি,জামায়ত,জাতীয় পার্টি,এনসিপিসহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে মাঠ চুষে বেড়াচ্ছে প্রার্থীরা তবে আমরা চাই সারাদেশে অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য দেশের মানুষের কাম্য এবং সব ধরনে সহিংসতা রোধ করতে হবে। এদিকে নির্বাচন কমিশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা(পুলিশ,র‍্যাব,সেনাবাহিনী ও বিজিবি) বাহিনীও প্রস্তত আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু করার জন্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category