সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

admin / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

53

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী প্রতিনিধি |

তারিখ ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানস্থল থেকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকা তল্লাশি করেন। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের বস্তা এবং একটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় ওপরোক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category