উত্তরায় গৃহকর্মী নির্যাতন, বিমানের এমডি ও তার স্ত্রী আদালতে
admin
/ ৮২
Time View
Update :
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
Share
উত্তরায় গৃহকর্মী নির্যাতন, বিমানের এমডি ও তার স্ত্রী আদালতে
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ কাজি আরিফ হাসান: গত বছর ২০২৫ সালে এক দরিদ্র মা তার শিশু কন্যাকে বিমানের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাসায় কাজে দেন। এর কিছু দিন পর থেকেই তার শিশু গৃহকর্মীর অমানুষিক নির্যাতন শুরু হতে থাকে। এদিকে গত ৩১ জানুয়ারি শিশু গৃহকর্মীর মা শিশুটিকে নিতে আসলে তার নিকট শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়। এর পরে শিশুটিকে তার মা বাড়ি নিয়ে গেলে তার হাতে খুনতি ছেকাসহ নানা অত্যাচার দেখতে পারেন তার মা,শুধু তাই নয় তখন শিশুটি ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছিলো এবং সে সময় মায়ের চোখ থেকে অঝোর ধারা পানি পড়তে থাকে নির্যাতনের ঘটনা শুনে। এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটির বাবা গত সোমবার বাদি হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমব আইনে মামলা করে। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী মোহনা আক্তার বীথিসহ ৪জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত!
111
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
কাজি আরিফ হাসান:
গত বছর ২০২৫ সালে এক দরিদ্র মা তার শিশু কন্যাকে বিমানের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাসায় কাজে দেন। এর কিছু দিন পর থেকেই তার শিশু গৃহকর্মীর অমানুষিক নির্যাতন শুরু হতে থাকে। এদিকে গত ৩১ জানুয়ারি শিশু গৃহকর্মীর মা শিশুটিকে নিতে আসলে তার নিকট শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়।
এর পরে শিশুটিকে তার মা বাড়ি নিয়ে গেলে তার হাতে খুনতি ছেকাসহ নানা অত্যাচার দেখতে পারেন তার মা,শুধু তাই নয় তখন শিশুটি ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছিলো এবং সে সময় মায়ের চোখ থেকে অঝোর ধারা পানি পড়তে থাকে নির্যাতনের ঘটনা শুনে। এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটির বাবা গত সোমবার বাদি হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমব আইনে মামলা করে।
গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী মোহনা আক্তার বীথিসহ ৪জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত!