রাজধানী বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেছেন, বিগত দিনে আঃলীগের সাথে মিলেমিশে গুপ্ত রাজনীতি করেছেন জামায়াত শিবির। বিগত পলাতক সরকারের সংস্পর্শে থেকে ভোট চুরির কূট কৌশল শিখে ফেলেছে জামায়াত শিবিরের সদস্যরা।
আগামী ১২ তারিখের নির্বাচনে সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে জামায়াত শিবির। এক জামায়াত নেতা ভোটের সিল সহ গ্রেফতার হয়েছে। বিএনপির প্রতিটি কর্মি সতর্ক থাকবেন তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোট কেন্দ্রে যেতে না পারেন। জামায়াত শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোন ভাবে রুখে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।
আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আবিদুল ইসলাম আবিদ এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান। এসময় বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম.কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আবু তাহের খান, এ বি সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা বিএনপির আজমল হুদা মিঠু, আলমগীর হোসেন শিশির, মোঃ আলাউদ্দিন, মোস্তফা সরকার, যুবদলের মোঃ আমিনুল ইসলাম, মোঃ মিলন মিয়া প্রমূখ।