সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মুগ্ধ মঞ্চ রাজধানী উত্তরা মাহে রমাদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা–১৮ এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

admin / ৩৩ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

59

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা–১৮ এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা |সোমবার তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি:

পবিত্র মাহে রমাদানকে আনন্দময় ও তাৎপর্যপূর্ণ করে তুলতে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে মাসব্যাপী ধর্মীয় ও সামাজিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “আলোকিত মাহে রমাদান”। ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর আয়োজনে উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চে বিকেল ৩টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোর আদলে রমজান মাসকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তুলতে মুগ্ধ মঞ্চে বিশেষ সাজসজ্জা ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আলেম-উলামাদের সম্পৃক্ত করে বৃহত্তর পরিসরে এ আয়োজন চালু রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও আত্মপরিবর্তনের মাস। ব্যক্তি পর্যায়ের পরিবর্তনই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, গজল, নাশিদ ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা বলেন, রমাদান তাকওয়া অর্জনের মাস। সুদ, দুর্নীতি ও সকল অনৈতিক কর্মকাণ্ড বর্জন করে নৈতিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল হাসান কাসেমী, হেফায়েতুল্লাহ আজহারী এবং স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আয়োজকরা জানান, আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া দোয়া মাহফিল ও বিভিন্ন সামাজিক কার্যক্রমও মাসব্যাপী চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category