সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

admin / ২৫ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

43

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মানজারুল ইসলাম।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নিজামুদ্দিন (৪২) থানায় অভিযোগ দায়ের করেছেন এবং উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ নিজামুদ্দিন বিআইডব্লিউটিএ-এর অধীনে গাছ লাগানোর ঠিকাদারী কাজে নিয়োজিত। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক অপহরণ করে।
অভিযোগে আরও বলা হয়, অপহরণের পর তাকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের অফিসে, ( হাসনাবাদ মাজার সংলগ্ন নিয়ে গিয়ে সেখানের ২য় তলায় টর্চার সেল রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাকে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর দাবি, সন্ত্রাসীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি তার কাছ থেকে জোরপূর্বক সাদা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগকারী দাবি করেছেন, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ নিজামুদ্দিন বলেন, “আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”গ

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category