সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আটকে পড়া বাংলাদেশীদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুই বিশেষ ফ্লাইট

admin / ৪৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

81

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা | ৪ মার্চ ২০২৬, বুধবার:

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি এ বিমান সংস্থাটি।

প্রথম বিশেষ ফ্লাইটটি আজ ৪ মার্চ, বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

আগামীকাল ৫ মার্চ, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফেরার পথে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট দুটি পরিচালিত হবে। ঢাকা–দুবাই রুটে ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটে বিএস-৩৪২ নির্ধারণ করা হয়েছে।

দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এ তালিকায় ইউএস-বাংলার পাশাপাশি Emirates ও Air India-সহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সও রয়েছে।

বিশেষ করে যেসব বাংলাদেশী নাগরিকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

টিকেট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

হটলাইন: ১৩৬০৫

মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

মোঃ কামরুল ইসলাম

মহাব্যবস্থাপক – জনসংযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্স

মোবাইল: ০১৭৭৭৭০৭৫৩৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category