সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তুরাগে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ

admin / ৪৮ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

94

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানীর তুরাগের বামনার টেক এলাকায় আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসার ভেতরে থাকা একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  ২০২৬ ইউ

শুক্রবার তারিখ (৬ মার্চ) ভোরে তুরাগের কামারপাড়া ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— পরিবারের প্রধান রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা আক্তার (১৯) এবং আবুল কালাম রুবেল (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে রুবেল-সোনিয়া দম্পতি বসবাস করতেন। রুবেল পেশায় মোটরসাইকেল রাইড শেয়ার চালক। তার চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

তিনি আরও জানান, এনায়েত পরিবারসহ গ্রাম থেকে বেড়াতে এসে চাচাতো ভাই রুবেলের বাসায় অবস্থান করছিলেন। একই ভবনের চারতলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

শব্দ শুনে বাসিন্দারা বাইরে বের হয়ে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়ালের অংশ ভেঙে গেছে এবং বাসার ভেতরে থাকা ১০ জনই আগুনে দগ্ধ হয়েছেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনোভাবে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। ভোরে আগুন জ্বালানোর সময় সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের শতভাগ পুড়ে গেছে। এছাড়া রুবেলের শরীরের ৩২ শতাংশ, রোজার ১৮ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, রিয়া আক্তারের ৩২ শতাংশ, এনায়েতের ৪৫ শতাংশ, দেলেরা খাতুনের ১৪ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, আয়েশা আক্তারের ১২ শতাংশ এবং আবুল কালাম রুবেলের শরীরের সাত শতাংশ পুড়ে গেছে। তাদের সবার চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category