সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল

admin / ৩৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

64

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ শহিদুল ইসলাম চট্টগ্রাম প্রতিবেদক

জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডে জাটকা আহরণ থেকে বিরত থাকা ২৯৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসর। তিনি বলেন, নদী ও সাগরের মৎস্যসম্পদ টেকসই রাখতে জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে তিনি বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং জেলে পরিবারগুলোর জীবনমান উন্নত হবে। জেলে পরিবারের সামাজিক সুরক্ষা জোরদারে অচিরেই পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা নূরুজ্জামান কন্ট্রাক্টর, জাবেদ আনসারী, মো. আলী সাজু, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, নওশাদ হোসেন এবং যুবদল নেতা হোসেনী মোবারক রিয়াদসহ জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর নির্দিষ্ট সময় জাটকা আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময়ে জেলে পরিবারগুলোর আয় বন্ধ হয়ে যাওয়ায় সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করে থাকে।

এ কর্মসূচির আওতায় দক্ষিণ হালিশহরের ২৯৩টি জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে। স্থানীয় জেলে পরিবারগুলো এ সহায়তাকে স্বস্তিদায়ক হিসেবে দেখলেও তারা নিয়মিত সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, জাটকা সংরক্ষণ কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত হলে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলে পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category