সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রধান অতিথি এমপি এস এম জাহাঙ্গীর হোসেন; ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নের আহ্বান

উত্তরায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল এস এম জাহাঙ্গীর হোসেন (এমপি)

admin / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

61

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, উত্তরা জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) উত্তরা ৩ নম্বর সেক্টরের হোয়াইট হলে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন সকল ব্যবসায়ীদের পাশে তিনি সবসময় যেন থাকবেন এবং ফুটপাতে ব্যবসায়ীদের সাথে কথা বলে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সুশৃঙ্খলা বজায় রেখেই সুস্থ সমাধান দিবেন এবং সকলের জন্য দোয়া করে একসঙ্গে মিলেমিশে ব্যবসার সমিতির আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল তালুকদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম। এতে উত্তরা জোনের বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতি বক্তৃতা বলেন আমরা ব্যবসায়িক সমিতি অরাজনৈতিক সংগঠন সকলে মিলে মিশে ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসা-বাণিজ্য করব এখানে কোন রাজনীতির প্রভাত বিস্তার বা প্রভাত খাটাবো না এই অঙ্গীকার করেন ব্যবসায়িক সমিতির সভাপতি হেলাল তালুকদার সকলের সম্মতি এবং একমাত্র প্রকাশ করেছেন এবং সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়িকগণ।

পাশাপাশি ফুটপাতের হকার ব্যবসায়ীদের ব্যাপারে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ এবং সমাধানের জন্য দাবী জানিয়েছেন ব্যবসায়িক মহল।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ সময় সবাইকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ থেকে ন্যায্য ও সুশৃঙ্খল ব্যবসা পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি ব্যবসায়ীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ী সমাজের উন্নতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে উপস্থিত অতিথি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানে উত্তরা জোনের বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category