সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রকৃত জিবি সদস্যদের কাছে ডাকযোগে কার্ড পৌঁছানো শুরু

এফবিসিসিআই কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ

admin / ২০ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

35

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (Federation of Bangladesh Chambers of Commerce and Industry)-এর জেনারেল বডি (জিবি) সদস্যদের কার্ড বিতরণ নিয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ তুলেছেন এক সদস্য। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এফবিসিসিআইয়ের জিবি সদস্য ও পুরান ঢাকাবাসী ব্যবসায়ী ইউনিটির আহ্বায়ক হাজী মো. সালাহউদ্দিন এক বক্তব্যে জানান, এতদিন প্রকৃত জিবি সদস্যরা তাদের প্রাপ্য কার্ড পাননি। একটি কুচক্র মহল নিজেদের পছন্দের কিছু নন-জিবি সদস্যদের মধ্যে এসব কার্ড বিতরণ করত বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এমন ব্যক্তিদের অনেককে বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গেছে, যা প্রকৃত সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, সম্প্রতি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে প্রকৃত জিবি সদস্যদের ঠিকানায় ডাকযোগে কার্ড পাঠানো হচ্ছে, যা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাজী মো. সালাহউদ্দিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সঠিক তদন্ত ও পদক্ষেপের মাধ্যমে প্রকৃত সদস্যদের অধিকার নিশ্চিত করা হচ্ছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

ব্যবসায়ী মহলের মতে, এ ধরনের অনিয়ম বন্ধে স্থায়ী সমাধান ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ আর না ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category